
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের আজকের কর্মসূচির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে। তিনি শনিবার (৬ নভেম্বর) রাতে সুবর্ণচর উপজেলার সওয়ার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।আওয়ামী লীগের সভানেত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে উদ্দেশ্য করে আবদুল হান্নান মাসুদ বলেন, ভারতে ফ্যাসিবাদের দালাল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি সেখানে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন। বারবার ফোন দিয়ে দিয়ে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এদেশের মানুষকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। সন্ত্রাসী বাহিনীকে রাস্তায় নামানোর জন্য বারবার উস্কে দিচ্ছে সে দেশের (ভারতের) মাটিকে ব্যবহার করে ।
আবদুল হান্নান মাসুদ বলেন, আমি খবর নিয়ে দেখেছি ফ্যাসিস্টের দোসরেরা, সন্ত্রাসীরা আগামীকাল নাকি ঢাকার রাস্তায় নামবে। শুনেছি ঢাকা শহরের প্রতিটি ফ্ল্যাটে ফ্ল্যাটে, বস্তির প্রতিটি ঘরে ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি হলের রুমে রুমে তারা বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে। দেখি কার কি সাহস। বাঁশের লাঠি প্রস্তুত করো বাংলাদেশ স্বাধীন করো এই শ্লোগান ৭১ সালে মুক্তিযোদ্ধাদের ছিল। এখন আমাদের তরুণ প্রজন্মের শ্লোগান ‘বাঁশের লাঠি প্রস্তুত কর, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়’।তিনি আরো বলেন, ২৪ এ
তরুণদের আমরা বলেছি জীবন দাও, গুলির সামনে দাঁড়াও। তাহলে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটাবো, আমরা নতুন সংবিধান রচনা করবো। তাদেরকে বলেছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবো। সেই পঁচে গলে যাওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছুড়ে ফেলে দিবো। আমাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মোকাবিলা করে আমরা আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবোই করবো।
আপনার মতামত লিখুন :