প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৫

চাটখিলে বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিমাঞ্চল) বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (ধন্যপুর, পাল্লা ও দুলালপুর) ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান পাটোয়ারী ও ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজুর রহমানের অর্থায়নে অসহায়-দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরুল হুদা পিন্টু। এ সময় আরোও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন পলাশ ও শহিদুল ইসলাম রনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল্লা বণিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবুল বাশার, বেল্লাল হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, মনির হোসেন, হেলাল, রায়হানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন