প্রকাশিত: 30 January, 2025
সর্বশেষ আপডেট : 30 January, 2025

কবিরহাট কেজি অ্যান্ড আইডিয়াল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাইফুল ইসলাম, কবিরহাট : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসবে জেলার কবিরহাট উপজেলার ‘কবিরহাট কেজি অ্যান্ড আইডিয়াল হাইস্কুল’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ওসমানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত রায়, কবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এই বিদ্যালয়ের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলার সহ-সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া, পৌর আমীর মাওলানা ফজলুল্লাহ, পৌর ছাত্রদল আহ্বায়ক মোতালেব মামুন, কবিরহাট উপজেলা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা।

আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাতসহ এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুন