
উপজেলা প্রতিনিধি, চাটখিল : তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, ঢাকা পাওয়ারের কর্মকর্তা এ বি এম সামছুদ্দোহা লিটন, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রস্তাবিত সভাপতি আনিস আহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, সহকারী শিক্ষক ফজলুল করিম, মো. সেলিম বিএসসি, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ নুরুল আমিন, এডভোকেট আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র মনির হোসেন শুভ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ। প্রধান অতিথি বক্তব্যে এডভোকেট আবু হানিফ বলেন, ছাত্র তরুণরাই আগামীর ভবিষ্যৎ, ছাত্র তরুণরাই পারে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, ছাত্র তরুণরাই ১৯৫২ ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, ৯০ এবং ২৪ সালে গণঅভ্যর্থনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ক্রীড়া হচ্ছে একটি বিনোদন,শারীরিক ও মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারেন।খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ও শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করার আহ্বান করেন। এ সময় উপস্থিত ছিলেন নুরুল হুদা পিন্টু, রিফাত কামাল, শামসুল আলম, আমির হোসেন মিজান মোল্লা, জাফর আহমেদ, মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আপনার মতামত লিখুন :