প্রকাশিত: 6 February, 2025
সর্বশেষ আপডেট : 6 February, 2025

কবিরহাটে ৭ বছরের শিশুকে ধ*র্ষনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কবিরহাট ; কবিরহাটে ৭বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষনের অভিযোগে জাকির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে কবিরহাট থানার পুলিশ। গ্রেফতার মো. জাকির হোসেন ঘোষবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের ভুঁইয়া বাড়ির আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী কন্ট্রাক্টর। ৩ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় মাদ্রাসা ছুটি হলে মেয়েটি পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা করে।

কিছু দূর যাওয়ার পর একই এলাকার মন্টু সওদাগরের ছেলে জাকের হোসেন মোটর সাইকেল যোগে নিজ কর্মস্থল থেকে দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়ি আসার পথে মেয়েটির সাথে দেখা হয়। মেয়েটির সাথে ওরই সহপাঠী আরো দু’জনকে জাকির তার মোটরসাইকেল যোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠায়। দুই জন কে জাকিরের পিছনে বসালেও মেয়েটিকে মোটরসাইকেলে তার সামনে বসায়। মন্টু সওদাগরের দোকানের সামনে আসার পর পিছনের দুইজন শিশুকে নামিয়ে দিলে ওরা নিজ নিজ বাড়ি চলে যায়। দুপুরের সময় হওয়ায় ঐ দোকানসহ আসেপাশে দোকানগুলো বন্ধ থাকায় কুপ্রবৃত্তি জাগ্রত হয়। সে মেয়েটিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মন্টু সওদাগরের দোকানের পাশের পরিত্যক্ত একটি খালি রুমে নিয়ে যায়।

মেয়েটির পরনের কাপড়গুলো খুলে মুখ চেপে ধরে জোর পূর্বক ছোট্ট ৭ বছরের শিশুটি কে ধর্ষণ করে। এর সঠিক সুস্থ আর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন স্থানীয় সাধারণ জনগণ সহ বিএনপি জামাতের নেতা কর্মীরা।পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন অন্যায় যেই করুক যেই দলেরই হোক শাস্তি তাকে পেতে হবে। আরো বলেন তার বিবেগ থাকলে সে এই জঘন্য কাজ করতো না।আমি ও আমার দল বিএনপি এর প্রাপ্ত বিচার চায় আপনাদের সাথে আছি। অন্য দিকে মানববন্ধনে অংশ নেন স্থানীয় স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষকরা।

আরও পড়ুন