
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ঢাকাস্থ কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন কামাল এবং ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফখরুল ইসলামের কোম্পানীগঞ্জ আগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
রামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনসার উল্লাহ। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা বিএনপির সদস্য মোঃ কামাল উদ্দিন , উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুদ্দিন রুবেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিফুল, সাবেক রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বুলবুল ভাই, মুসাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাওলানা ফরিদ ও মাস্টার ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির নেতারা অনুষ্ঠানে বলেন, দলের জন্য যেকোনো সময়, যেকোনো বিপদে কামাল ও ফখরুল আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহযোগিতা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। আজ আমরা যে শক্তি পেয়েছি, তা তাদের নিরন্তর সহায়তার ফলস্বরূপ। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের পাশে থাকব এবং দলের কার্যক্রম আরও সুসংগঠিত করবো।”
এছাড়া বক্তারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি, একে অপরের পাশে দাঁড়িয়ে বিএনপি আরও শক্তিশালী হবে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।”
সংবর্ধিত অতিথিরা জানায়, “আজকের এই সংবর্ধনা আমাদের জন্য একটি সম্মান। আমাদের সকল কর্মী এবং নেতারা সবসময় একে অপরকে সহায়তা করে, আমরা যারা দলের জন্য কাজ করি, তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রম আরো গতিশীল করব এবং জনগণের পাশে দাঁড়াবো।”
আপনার মতামত লিখুন :