
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ; জেলার কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৫ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ মডেল স্কুলের সিনিয়র শিক্ষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফরিদ উদ্দিন রাশেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার শহিদ উল্যাহ খোকন।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো. শাহ আলম। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাম্মৎ গোলশান আক্তার, গোপাল চন্দ্র মজুমদার, মো. ফয়জুর রহমান, মো. আবুল বাশার, মোহাম্মদ আল হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহীম। বুধবার ২৬শে ফেব্রুয়ারী কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের স্কাউট মার্কেটের পঞ্চম তলায় সমিতির কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. সোহরাব হোসেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সমিতির ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন রাশেদ ও সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খোকন সবাইকে ধন্যবাদ জানান এবং সমিতির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :