প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ মার্চ, ২০২৫

সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুবর্ণচরে সৈকত সরকারি কলেজ ছাত্রদল শাখার ২৮ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

কমিটিতে শফিকুল ইসলাম পলাশকে আহ্বায়ক, মো. আবদুল্লাহ ফারুককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইকবাল মাহমুদ ইমনকে সদস্য সচিব করে ২৮ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেল মো. রাসেল, ইখতিয়ার হোসেন সাকিব, সাইমন ইসলাম আলামিন, মহিন উদ্দিন (সজিব), মো. রায়হান, হরিচান মজুমদার, মো. ইউছুপ উদ্দিন, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মো. পাবেল, রোকসানা বেগম, শাকাওয়াত করিম তুহিন, সানজিদ আহমেদ পল্লব, নজরুল ইসলাম।

এছাড়াও সদস্য পদে মো. জাবেদ ওমর, আমিনুল ইসলাম রবিন, নূরে আলম, অনামিকা মজুমদার, মো. মহসীন উদ্দিন, হাফিজুর রহমান, ফারহানা আক্তার মিতু, নাজমুল আহসান রোহান, ফখরুল ইসলাম নিশু, ফজলুল করিম, পূর্ণিমা রানী কাহার, শারমীন আক্তারসহ এই ২৮ সদস্য কমিটিতে স্থান পেলেন।

আরও পড়ুন