
ডাকসু নির্বাচনে জিএস পদে প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এস এম ফরহাদ।
রোববার (৩১ আগস্ট) ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ লিখেন, ‘আমার প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি লিখেন, ‘বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।
এস এম ফরহাদ জিএস পদপ্রার্থী ব্যালট নাম্বার- ০৪ (চার)’
আপনার মতামত লিখুন :