
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টানা বর্ষণে পানিবন্ধি দেড় লাখ মানুষ। উপজেলার উপকুলীয় অঞ্চলে চরএলাহী, চরফকিরা, মুছাপুর, চরহাজারী, চরপার্বতী, চরকাঁকড়া, সিরাজপুর ও রামপুর ইউনিয়নে অধিকাংশ এলাকার, রাস্তাঘাট, ফসলী জমি, মৎস খামার, গরুর খামার, ঘর বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
অধিক ক্ষতিগ্রস্থ চরবালুয়া, গুচ্ছগুাম, দক্ষিণ চরএলাহী, চর মওদুদ, চরগাজী মিজান, চর আমজাদ, চর রমজান ও গাংচিল গ্রামের বাসিন্দারা। বর্তমানে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য আত্মগোপনে থাকায় সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছে।
চরএলাহীর কৃষক সবুজ মিয়া জানান, আমাদের এলাকার হাজার হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে এ বছরে আমাদের আমন ধানের ফলন কিছুই পাব না। অপরদিকে বসুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ব্যাপক জলাবন্ধতা সৃষ্টি হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী জানান, আমি দক্ষিণাঞ্চলের চরএলাহী ইউনিয়নের অধিকাংশ এলাকা সফর করে এসেছি। তাদের ক্ষয়-ক্ষতির সম্পর্কে আমি অবগত আছি। আজ বুধবার ক্ষতিগ্রস্থ ও পানিবন্ধি মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :