
রোজ নিশিতে কাব্য লিখি
চান্দের আলো সাথে,
গল্পও লিখি তোমায় নিয়ে
জোনাক জ্বলা রাতে।
ঢেউ খেলানো সাগর মাঝে
তোমায় খুঁজি আমি,
পাতাল পুরে মুক্তার চেয়ে
অনেক বেশি দামি।
শুভ্র মেঘে নীল আকাশে
নীলাভ রঙের পরী,
ধেয়ান মগ্ন অচপল হয়
শুদ্ধ চিত্তে স্মরি।
পাহাড়ের ওই ঝর্না ধারা
যেমন জলে মিশে,
শিল্পির আঁকা রং তুলিতে
কল্পনায় হই দিশে।
পাগলপারা মনটা আমার
কাব্য নিয়ে থাকি,
মন গহীনে ছন্দে গাঁথা
নির্বাক হয়ে ডাকি।
আপনার মতামত লিখুন :