• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০২৫

ক্যান্সার সার্ভাইভার সম্মাননা পেলেন কবি প্রত্যয় জসীম

নিজস্ব প্রতিবেদক : ক্যান্সার নিয়ে সমাজে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় ঢাবি চারুকলা অনুষদ ও সিসিসিএফ-এর যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার সার্ভাইভার সম্মাননা পেলেন কবি ও সব্যসাচী লেখক প্রত্যয় জসীম। প্রহেলা জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে ক্যান্সার সার্ভাইভার দিবস অনুষ্ঠানে নাট্যজন আবুল হায়াত প্রত্যয় জসীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কবি প্রত্যয় জসীম ২০১৬ সালে ক্যান্সার আক্রান্ত হন। মুম্বাই টাটা মেমোরিয়াল হাস্পাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ্য আছেন।

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনীগ্রন্থ, শিশুসাহিত্য, গান, অনুবাদ, সম্পাদনা, সাহিত্যের সকল শাখায় রয়েছে তাঁর বিচরণ।

এযাবৎ তাঁর শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইংরেজী, আরবী, হিন্দি ও মারাঠি ভাষায় তাঁর কবিতা অনুদিত হয়েছে। কোলকাতা থেকে তাঁর কবিতার বই প্রকাশিত হয়েছে। ১৯৯৬ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তাঁর অসাধারণ উপন্যাস ‘অন্ধকারের মানুষ’ কবিতা ও শিল্পসাহিত্যের অবিনাশী শক্তির কাছে ক্যান্সার পরাভূত হবে বলে তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুন