
ও ডাক্তার!
সবার যেন সাহায্য করা
না করিলে দিশেহারা,
আমার রোগের ওষুধ কি?
চিকিৎসা মোর আছে নি?
ও ডাক্তার!
সত্য কথা বলতে থাকি
মিথ্যে হতে দূরে রাখি,
ওষুধ আমায় দিবে বাকি
নিরাময়ের দাওয়াই টাকি?
ও ডাক্তার!
নৈতিকতা গেছে মরে
মিথ্যের অসুখ যাদের ধরে,
তাদের জন্য ওষুধ আছে?
অহংকার নিয়ে বাঁচে!
ও রোগী..
অন্তর শয়তান মারবে ভাই
আপনার জন্য ওষুধ তাই,
স্বার্থ ছাড়া কাজ যে চাই
বিনিময়ের ওষুধ নাই।
আপনার মতামত লিখুন :