
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার থানার হাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উপজেলার চর বৈশাখি গ্রামের থানার হাট বাজারের উত্তর মাথায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর পূ্র্বে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩০মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে দগ্ধ হয়ে
২জন ব্যক্তি গুরুতর আহত হয়, এবং ৩টি সিএনজি ও একটি মোটর সাইকেল আগুনে পুড়ে যায়।আহত ব্যক্তিদের আম্বুলেন্সে করে উন্নত চিকিৎসা দেয়ার জন্য নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে থানার হাট স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক ইয়াছিন আরাফাত বলেন,সন্ধা ৬টার দিকে বাজারের উত্তর মাথার একটি সেলুন দোকান থেকে আগুনের সূত্রপাত, এখান থেকে পাশের তৈল দোকানের সামনের তৈলের গাড়িতে হঠাৎ করে
আগুন লেগে যায় এবং ৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেল আগুন ভস্মীভূত হয়।এঘটনা চর জব্বর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ নুর নবী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি কিন্তু অল্প কিছুক্ষনের মধ্যে স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়াবলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে একজন এসআই এর নেতৃত্বে একটি টহল টিমকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। লিখিত ভাবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :