
উপজেলা প্রতিনিধি, সেনবাগ: সেনবাগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশ্বে দাড়ানো মানবিক স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দিয়েছে সেনবাগের আল জাহিদ ইসলামী মাদরাসার।
বৃহস্পতিবার দুপুরে সেনবাগ পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জাহিদ ইসলামীয়া মাদরাসার প্রতিষ্টাতা চেয়ারম্যান মাওলনা জাহিদুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন সেনবগ ফাযিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেনবাগের সমন্বয়ক কামরুল ইসলাম, সেনবাগ
প্রেস ক্লাবের সাধাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ এডমিন প্যানাল প্রধান জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবী আলা উদ্দিন আলো,ফখর উদ্দিন মোবারক শাহ রিপন, সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সেক্রটারী খন্দকার নিজাম উদ্দিন প্রমুখ। সংবর্ধনা শেষে শতাধিক স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়।
আপনার মতামত লিখুন :