
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী: সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। রোববার সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন ও বিদ্যালয় মাঠ এবং সোনাপুর বাজারের
বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা করে দলীয় নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইব্রাহিম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম আরাফাত, সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জীবন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :