
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় ৪ শতাধিক সয়াবিন ও মরিচ চাষির মাঝে ৪ শতাংশ হারে মুনাফায় সোস্যাল ইসলামি ব্যাংকের বিনিয়োগ চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ডিসেম্বর) সকাল ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিনিয়োগ চেক বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, সলিডারিড্যাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মজিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ ফেরকানুল্লাহ বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক নোয়াখালীর সুবর্ণচর অঞ্চলে ৪ শতাংশ মুনাফায় এবার চার শতাধিক কৃষকের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করেছে। খুব শীঘ্রই আরও শতাধিক কৃষককে বিনিয়োগ করা হবে। পর্যায়ক্রমে নোয়াখালীসহ সারা দেশের কৃষকের মাঝে স্বল্প মুনাফায় বিনিয়োগ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :