
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলার তানযিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় কুরআন খতমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ জানুয়ারি ( মঙ্গলবার) উপজেলার চরক্লার্ক বাংলা বাজারে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরক্লার্ক জনতা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতীব নূরুল আলম সাহাব উদ্দিন
সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা আব্দুর রহমান সাহেব, চরক্লার্ক বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সানা উল্লাহ সাহেব, ৩নং চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, চরক্লার্ক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুকসহ বাজারের ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
এই সময় একজন হাফেজ কুরআন খতম করেন এবং অন্যরা নতুন সবক গ্রহণ করেন।
৫ জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রয়েছে ৬০ জন।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন নোয়াখালীর ঐতিহ্যবাহী সুরভী শিল্পীগোষ্ঠী।
সর্বশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান সাহেব।
আপনার মতামত লিখুন :