• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২৫

সেনবাগে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার

মোঃ  জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বাংলাদেশ খেলাফত মজলিস সেনবাগ পৌর শাখার উদ্যোগে ষবদরী সাহাবীসহ সকল শহীদের স্মরণে ও গুনীজন ,রাজনৈতিবিদ  ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর সেনবাগ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সেনবাগ দক্ষিন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাচিব মাওলানা তোফাজ্জল হক মিয়াজী, বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসে জেলা শাখার সভাপতি মাওলানা আলা উদ্দিন, খেলাফত মজলিসের জেলা শাখার সেক্রেটারী মাওলানা শহিদ উল্লাহ, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন মিয়াজী, সেনবাগ উপজেলা দক্ষিন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল ওদুদ, হাফেজ মাওলানা ইউনুসের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে ক্বেরাত পাঠ করেন হাফেজ মাওলানা ফারুক ও মাওলানা ওমর ফারুক প্রমুখ।

আরও পড়ুন