
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : চাটখিল ও সোনাইমুড়ী উপজেলাকে ২০৪০ সালের ভেতরে শিক্ষা নগরী গড়ার ঘোষণা দিলেন ডাঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া।
শুক্রবার (২১ মার্চ) একটি ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা অলরেডি ধনীর তকমা পেয়ে গিয়েছি। এখন আমাদের আরেকটি তকমা পেতে হবে শিক্ষা নগরীর। আমাদের প্রতিটি ঘরে যাতে কোন লোক অশিক্ষিত না থাকে। প্রতিটি ঘরে যদি কোন অশিক্ষিত লোক না থাকে তবে আমরা পৃথিবীতে একটি রোল মডেল হয়ে যাবো। এখন আমাদের ধনী জেলা হিসেবে চেনে, পরে যেন চেনে শিক্ষিত নগরী হিসেবে। ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের সর্বপ্রথম কাজ করে শিক্ষার ক্ষেত্রে। আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় রয়েছে, দুটি কলেজ রয়েছে। আমরা শিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি। শিক্ষা ও খোদা ভীতির মাধ্যমে আমরা একটা শান্তির সমাজ পাবো।”
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। খেজুর, ছোলা, চিনি, তেল, মুড়ি সহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :