
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ ১নং সিরাজপুর ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ বিরাহিমপুর মোগরা পাড়ায় আয়োজিত হয় একটি বিশেষ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
এতে এলাকার বিভিন্ন মাদরাসার হাফেজগন অংশগ্রহণ করে এবং তাদের সুন্দর তেলাওয়াত পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্রাজিল বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রঞ্জু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তার বক্তব্যে ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ধর্মীয় শিক্ষা প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরাহিমপুর বাইতুল আমান জামে মসজিদ সেক্রেটারি মাস্টার নুর ইসলাম, ১নং সিরাজপুর ইউনিয়ন যুবদল নেতা আরিফ, ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন রাজু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম মাসুদ ও সিরাজপুর ইউনিয়ন ছাত্রনেতা জিহাদ।
বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি মাস্টার নুর ইসলাম বলেন,“কোরআন তেলাওয়াত মানুষের হৃদয়ে প্রশান্তি আনে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পথ দেখায়। এমন প্রতিযোগিতা শিশুরা যদি নিয়মিত চর্চা করে, তাহলে তারা নৈতিক শিক্ষায় উজ্জীবিত হবে এবং সমাজে ইসলামের আলো ছড়িয়ে পড়বে।”
এছাড়া ও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১নং সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নাছিম উদ্দিন পিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, “মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এদিন, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পাশাপাশি ছাত্রদলের কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা সমাজে ধর্মীয় মূল্যবোধে আরও উৎসাহ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারণ।
আপনার মতামত লিখুন :