• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৫

সেনবাগে আবুল কাশেম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : আম গাছের ডাল প্রতিপক্ষের সীমানায় যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার সেনবাগের কেশারপাড় গ্রামের আবুল কাশেমের হত্যাকারী আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের ক্লাবঘর নামক স্থানে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিলটি কানকিরহাট বাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু ইউসুফ মজুমদার, নিহত আবুল কাশেমের জামাতা মো: হানিফ, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সানজিদ কামাল, আলমগীর হোসেন, ইসমাইল, ইব্রাহিম খলিল, চৌধুরী মেম্বার, ইয়াছিন ভূইয়া সোহেল প্রমুখ।

বক্তারা অবিলম্বে আবুল কাশেমের খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান এবং এলাকার কোন রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তি খুনিদের বাচানোর চেষ্টা করে সে যে দলেরই হোক তাকে প্রতিহত করার শপথ নেন।

উল্লেখ্য: গত বুধবার গাছের কয়েকটি ডাল প্রতিপক্ষের সীমানায় যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেমকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং ময়না তদন্ত শেষে গত বৃহস্পতিবার দাফন করা হয়। এঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন