• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৫

খায়রুল হকের ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এ মিছিল বের হয়।

এর আগে সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে উত্তেজনা দেখা দেয়। হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে শুনানিকালে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আপনারা বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাচ্ছেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তখন আপনারা নীরব ছিলেন।

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে।

আরও পড়ুন