• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৫

সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষকের ক্ষয়ক্ষতি রোধে খাল খনন ও কালভার্ট নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় তারা মার্কেট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি ও ভুমিহীন সমিতির সহযোগিতায় ভুক্তভোগী এলাকাবাসী এ কর্মসূচি আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, পশ্চিম চর উড়িয়া মৌজা এলাকায় বছরের পর বছর জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। খাল খননের উদ্যোগ না থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়, ফলে প্রতি বছরই কৃষকের কোটি টাকার ফসল নষ্ট হয়। গত মৌসুমেও এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করা ফসল জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়ে কৃষকরা মারাত্মক আর্থিক সংকটে পড়েন।
তারা অবিলম্বে একটি সংযোগ খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে নিজেরা করি সংস্থার জেলা সমন্বয়ক পরিতোষ দেবনাথ, স্থানীয় প্রতিনিধি সুরেশ কর্মকার, চরক্লার্ক ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন