প্রকাশিত: 16 December, 2025
সর্বশেষ আপডেট : 16 December, 2025

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল মোন্নাফ। তিনি বলেন,পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকে। আবদুল মোন্নাফ বলেন, আপনারা মাদক ব্যবসায়ী, থাইল্যান্ডি, এম থাই জুয়ারী ও সন্ত্রাসীদের ব্যাপারে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এলাকা থেকে এসব উচ্ছেদে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধায় জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সাথে আলাপকালে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। মাদক বিক্রেতা- সেবনকারী ও জুয়াড়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মোন্নাফ বলেন, এইসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীর উদ্দেশ্যে ওসি বলেন, “যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর