• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার পরিবারকে নগদ অর্থ বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সম্প্রতি বয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ২ হাজার বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরন করেছে সেনবাগ সোসাইটি ইউএসএ (ইনক) সেনবাগ সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি মোস্তাক আহমেদ বাবুল ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক দুলাল মিয়ার সার্বিক তত্বাবধানে এবং জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নুরুল হক, মোতাহার হোসেন, নোমান সিদ্দীকী, মাহফুজুর রহমান, সেলিম পাটোওয়ারী, মো. আমিরুল ইসলাম জেনিফ, সাইফুল ইসলাম, মেখ রিশাদ কাউসার, ফরহাদ মৃধা, আহমেদুর সিদ্দীক আদিল, মো. কামরুজ্জামান, ফখরুল আলম, মাজেদ ইয়াহিয়া, মো. মামুন ভূঁইয়া, ডা. রুমেল, মো. ইয়াহিয়া, মো. ইমরান হোসেন সহযোগিতায ওই টাকা সংগ্রহ করে বাংলাদেশের পাঠানো হয়।

এরপর বুধবার দুপুরে নোয়াখালী ২ সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের সাবেক এমপি জয়নুল আবদিন ফারুকের পুরাতন বাড়িতে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত আনচারী তিতুমীর উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রতিনিধিদের মাধ্যমে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ওই নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী।

আরও পড়ুন