• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৪

গৃহবধূকে নির্যাতন করার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগে ভাইরাল

উপজেলা প্রতিনিধি: সুবর্ণচরে গত ১৩/০৮/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১২.০০টার সময় পূর্বচরবাটা ইউনিয়ন  ৭নং ওয়ার্ড চর মজিদ ( করিম বাজারের উত্তর পাশে) হাদু বলিগো বাড়ির নুর নবীর স্ত্রী,  তিন সন্তানের জননী শারমিন আক্তার(৩০)কে  শ্বশুরবাড়ির লোকজন দ্বারা মধ্যযুগীয় কায়দায়  নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চরজব্বর থানার পুলিশ।
নির্যাতিতা শারমিন আক্তার অভিযোগ করে বলেন,” ১২ বছর আগে পারিবারিক ভাবে একই ওয়ার্ডের নুর নবীর সাথে তার

বিয়ে হয়। স্বামী শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ায় তিনি ভিক্ষা করে সংসার চালান। তার এক মেয়ের হার্টের সমস্যা থাকায় ৫০ হাজার টাকা দরকার ছিল। এজন্য স্থানীয় কয়েকটি বাজারে ভিক্ষা করে ১৫হাজার টাকা জোগাড় করেছেন।
ভিক্ষা করে বাড়ি ফিরতে দেরী হলে স্বামী নুরনবী পর-পুরুষের সাথে সম্পর্কের অভিযোগ তুলে প্রায় সময় গালমন্দ করতো। এভাবে পারিবারিক কলহ দেখা দিলে- কিছু দিন আগে কাজের সন্ধ্যানে আমি ঢাকা চলে যাই। পরে স্বামীর পরিবারের লোকজনের কথায় পুনরায় ফিরে আসি।”

আরও পড়ুন