প্রকাশিত: 14 October, 2024
সর্বশেষ আপডেট : 14 October, 2024

সোনাইমুড়ীতে বসতঘরে মাদকের আখড়া, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী: সোনাইমুড়ীতে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৪ অক্টোবর) সকালে তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল হক বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের ইউসুফ ব্যাপারী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। তিনি তার বসতঘরে ইয়াবা রেখে বেচাকেনা করতেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আবদুল হকের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে

গ্রেপ্তার করা হয়। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আবদুল হকের নামে নতুন আরেকটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন