
উপজেলা প্রতিনিধি,সেনবাগ : সেনবাগের ফেনী ও জেলা মহাসড়কের হাজনী খাল নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দিমান চন্দ্র ভৌমিক নামের এক যুববক মারা গেছে। তার বাড়ি বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামে। সে ওই গ্রামের ধীরেন্দ্র মাষ্টার বাড়ির শংকর চন্দ্র ভোমিকের ছেলে।
এঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে । ওই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে।
প্রত্যক্ষদশীরা জানায়,রাতে চট্টমেট্রো- ল- ১৪ -১৭৮৩ মোটরসাইকেলটি নিয়ে তিন আরোহী হাজনী খাল এলাকায় রোড ডিভাইডারের ইউটান দিয়ে পূর্বদিকে মোড নেওয়ার সময় তাৎক্ষনিক একটি সিএনজি চালিত অটো রিকসা সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দিমান ডিভাইডারের ওপর সিটকে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয় ও অপর দুই আরোহী আহত হয়।
পরে নিহতের স্বজন ও বন্ধুরা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :