প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪

সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজ কুমিল্লা বোর্ডে এবারও শীর্ষে

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : মঙ্গলবার প্রকাশিত এইচএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডের শীর্ষস্থানে পৌছেছে সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ। কলেজটি থেকে এবছর  ১৪২ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৩২ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ  পেয়েছে একজন। পাসের হার ৯১.৬৮যা কুমিল্লা শিক্ষাবোর্ডে শীর্ষে।বিগত

বছরগুলোতে কলেজটিতে শতভাগ পাস করেছে। এ সময় প্রতিতষ্ঠাতা ও কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।
কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক জানান, এবছর ৮ম ও এসএসসি ফলাফলের ম্যাপিংয়ের কারনে তাদের কলেজে পাসের হার কিছুটা করেছে। তিনি অন্তবর্তী সরকারের নিকট শিক্ষা ব্যবস্থাকে

পূর্নগঠন করে শিক্ষাইপযোগী সিলেবাস প্রস্তুতের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন,লায়ন জাহাঙ্গীর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম সবুজ, সেনবাগ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোরশেদ ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন