প্রকাশিত: 16 October, 2024
সর্বশেষ আপডেট : 16 October, 2024

শিক্ষক শাহ আলম বিএসসি-এর মৃত্যু বার্ষিকী আজ

উপজেলা প্রতিনিধি,কোমপানিগঞ্জ: বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, সাদা মনের মানুষ এবং মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম শাহ আলম বিএসসি ২০১৯ সালের ১৬ অক্টোবর বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে।
শাহ আলম বিএসসি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি কখনো কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে শাস্তি দেননি এবং প্রাইভেট পড়ানোর মাধ্যমে অতিরিক্ত উপার্জন করেননি। তাঁর শিক্ষাদান ছিল সহজ ও সাবলীল, যা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলত।
তিনি সাদামাটা জীবনযাপন করতেন এবং তাঁর পুরো কর্মজীবন জুড়েই তিনি সৎ, নিষ্ঠাবান ও বিনয়ী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়, যা তাঁকে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সকল স্তরে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
শিক্ষকতার পাশাপাশি, অবসর জীবনেও তিনি তাঁর সহজ-সরল জীবনধারা বজায় রেখেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ শিক্ষক এবং সাদা মনের মানুষকে হারিয়েছে।
শ্রদ্ধাভরে স্মরণ করছি শাহ আলম বিএসসি সাহেবকে, তাঁর আদর্শ এবং শিক্ষণীয় জীবন আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুন