
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :সুবর্ণচর উপজেলায় চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে হারিছ চৌধুরী বাজার হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে ইয়াং ফাইটার একাদশ।
বুধবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। টু্র্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় ইয়াং ফাইটার (চর জব্বর) একাদশ -বান্দের হাট একাডেমি একাদশ কে খেলার নির্ধারিত সময়ে ২-০ গোলে পরাজিত করে।
এর আগে বিকেল ৩টায় ফিতা কেটে হারিছ চৌদুরী বাজার হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।
টুর্নামেন্টের মূল সমন্বয়ক কাজী অস্রু এর সন্ঞ্চালনায় ও পরিচালনায় এ সময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চর জব্বর থানার অফিসার ইনচার্জ মো:শাহিন মিয়া ও হোন্ডা কাপ টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা ও শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাশ।এছাড়াও স্থানীয় ক্রীড়া প্রেমী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাঠের চারদিকে ক্রীড়া প্রেমী দর্শকদের ভীড় ছিল দেখার মতো।
আল আমিন সরকার বলেন, হারিছ চৌধুরী বাজার হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ সুবর্ণচর বাসীর মিলন মেলা হয়েছে।বর্তমান তরুন প্রজম্মের নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে,তাহলে আমরা একটি সুন্দর সুবর্ণচর উপজেলা উপহার দিতে পারবো
আপনার মতামত লিখুন :