
উপজেলা প্রতিনিধি, হাতিয়া: হাতিয়ায় কমলার দীঘি সংলগ্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় প্রায় ১৩ শ’ মিটার জাল এবং ইঞ্জিন চালিত ছোট একটি কাঠের বোট জব্দ করা হয়। শুক্রবার দুপুর ১২টার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নলচিরা নৌ-পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালসমূহ আগুনে পুড়ে দেওয়া হয়। এবং মাছ শিকারে ব্যবহৃত বোট’টি সিজ করা হয়।
এর আগে গতরাত(১৮ অক্টোবর) সাড়ে ৩টার সময় হাতিয়া উপজেলা মৎস্য অফিসের নিয়মিত টহলের সময় মাছ ধরার এ উপকরণসমূহ জব্দ করা হয়। এসময় ৬ জেলেকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরা হলেন- উপজেলার তেলাপিয়া মার্কেট এলাকার কামাল উদ্দিনের ছেলে ইদ্রিছ মিয়া, আবু তাহেরের ছেলে শাহাদাত, আবুল কাশেমের ছেলে রাজি, আহসানুল হকের ছেলে আমজাদ, আবুল কালামের ছেলে মিরাজ, আবুল কাশেমের ছেলে হাসান।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অমান্যকারী এসব জেলেদের তাৎক্ষণিক সাজা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি । কেননা নৌ-পুলিশ কিংবা অন্যান্য ফোর্স সংকট থাকায় তাৎক্ষণিক আমরা কারো সাপোর্ট পায়নি। এরপরও আমরা আমাদের অভিযান টহল নিয়মিত প্রকৃয়ায় রাখবো।
আপনার মতামত লিখুন :