
উপজেলা প্রতিনিধি, সদর: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের ৩৭তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯ টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে জেলা কোর্ট মসজিদে কোরআন তেলোয়াত ও দোয়ার আয়োজন করা হয়।
বাদ জোহর বাধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের উদ্যোগে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিকালে বাদ আছর জেলা শহরের মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্থানীয় মুসুল্লি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
আবদুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সুধারামের রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজাপুর থেকে রাজপথের এই জাতীয় নেতা ১৯৮৭ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।
আপনার মতামত লিখুন :