প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস কাছে খোলা চিঠি – মোঃ গিয়াস উদ্দিন হৃদয়
দেশের উন্নয়নের তালিকা শক্তি বৃহত্তর নোয়াখালীবাসী বিগত ক্ষমতাসীন দলের উদাসীনতায় অবহেলিত।বৃহত্তর নোয়াখালীর সার্বিক উন্নয়নে আমাদের ১৭টি প্রাণের দাবিসূহ: -দেশের ৭তম বিভাগীয় শহরের অন্যতম দাবীদার ছিল নোয়াখালী। রংপুর ও ময়মনসিংহকে ঘোষনা দেওয়ায় আমরা বঞ্চিত। রংপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনে অত্র অঞ্চলের বিগত ক্ষমতাসীন দলের নেতাদের অবদান অনস্বিকার্য। দুঃখ জনক হলে ও বিগত ক্ষমতাসীন দলের উদাসীনতায় আমরা মর্মাহত। অথচ এই বৃহত্তর নোয়াখালীবাসী ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের রাজস্ব বাদ দিলে দেশের অর্থনীতি অচল প্রায়। উন্নয়নে বৃহত্তর নোয়াখালীর অগ্রাধিকার সময়ের নায্য দাবী নিয়ে বৃহত্তর নোয়াখালীবাসীর কয়েকটি গুরুত্বপূণ দাবী পেশ করা হলো :
বৃহত্তর নোয়াখালীর জন্য বাসা-বাড়ীতে স্যাস পাইলাইল স্থাপন করা প্রয়োজন। অন্তর্র্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগরের বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের খননকাজ পরিদর্শন করে।
বিভাগীয় শহরের সকল সুবিধাসহ নোয়াখালী কে বিভাগ ঘোষনা করতে হবে।
ঢাকা-নারায়নগঞ্জ থেকে লালমাই দিয়ে লাকসাম হয়ে নোয়াখালী পর্যন্ত নতুন রেললাইনন নির্মান এবং ফেনী থেকে নোয়াখালীর চৌমুহনী হয়ে লক্ষ্মীপুর ও চাঁদপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মান করা প্রয়োজন।
বৃহত্তর নোয়াখালীর রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা-মক্তব ও মসজিদ মেরামত করা জরুরী প্রয়োজন ।
নোয়াখালীতে সমুদ্রবন্দও নির্মাণ করতে হবে।
নোয়াখালীর অর্থনৈতিক উন্নয়নে ই.পি.জেড গঠন করা এবং বিশেষ অর্থনৈতিক জোন গঠন করতে হবে ।
নোয়াখালী ইরি-বোরো প্রজেক্ট চালু ও বাস্তবায়ন করতে হবে।
নোয়াখালীতে একটি ক্যান্টানমেন্ট (সেনানিবাস স্থাপন ) চাই।
নোয়াখালী টু কুমিল্লা-ঢাকা মহা-সড়কের উপর দোকান-পাট ও বিভিন্ন হাট-বাজার আছে, মহা-সড়কটিতে যানজটের চরমদূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা, যাত্রীদের দূর্ভোগ দূর-করতে হবে ।
নোয়াখালী টু কুমিল্লা-ঢাকা মহসড়কের উপর, লাকসাম উত্তর বাজার ও বিজয়পুর বাজারে রেলগেটে যানজট নিরসনে ফ্লাইওভার ব্রিজ আবশ্যক।
কুমিল্লা বিশ্ব রোড হইতে লালমাই ও লাকসাম দিয়ে সোনাইমুড়ী-চৌমুহনী চৌরাস্তা হয়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত এবং ফেনী থেকে সেনবাগ রাস্তারমাথ দিয়ে বেগমগঞ্জ-চৌমুহনী চৌরাস্তা হয়ে ল²ীপুর-রায়পুর-রামগতি পর্যন্ত ৪ (চার) লেনের রাস্তা দ্রুত শেষ করা প্রয়োজন।
একটি পূর্নাঙ্গ আবাসিক মহিলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করতে করা প্রয়োজন ।
ঢাকা টু নোয়াখালী রেলপথে নতুন আন্তর নগর ট্রেন সার্ভিস দ্রুত চালু করা প্রয়োজন ।
আপনার মতামত লিখুন :