প্রকাশিত: 20 October, 2024
সর্বশেষ আপডেট : 20 October, 2024

সুবর্ণচরে দিনমজুরের উপর দুর্বৃত্তদের হামলা দিনমজুর গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর: সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে এক দিনমজুরের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আহত দিন মজুর আব্দুস সাত্তারকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে জেনারেল হসপিটালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

গত শনিবার চরজুবিলী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড এলাকার তনু সওদাগরের দোকান এ ঘটনা ঘটে।
আহত দিনমজুরের নাম আব্দুল সাত্তার, তিনি সুবর্ণচরের চর জুবলি ইউনিয়নের- ৩ নং ওয়ার্ডের একজন বাসিন্দা।
আহত আব্দুস সাত্তার জানান, স্থানীয় তনু সওদাগরের দোকান এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন হঠাৎ কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা চালায়।

তিনি আরো জানান, তিনি তাদেরকে চিনতে পেরেছেন, তারা হলেন চরজুবিলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড় এলাকার কাদির নেতার ছেলে রুবেল, শরিফ মিয়া, সাহেব, একই এলাকার শরীফে ছেলে খোকন।

আব্দুস সাত্তার আরো বলেন, তিনি দলগতভাবে গত ১৫ বছর বিএনপি করে আসছেন, কাদির নেতার ছেলেরা তাকে গত কয়েক বছর নানাভাবে হুমকি দিয়ে আসছিল যেন বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগ দিতে, কিন্তু তিনি ছাড়েননি, তাই কোন অজুহাত না পেয়ে হঠাৎ তার উপরে আক্রমণ চালায় এবং তিনি গুরুতর আহত হয়ে মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি হন।

আরও পড়ুন