
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী: সোনাইমুড়ী দীর্ঘদিন পর প্রবেশদ্বার সোনাইমুড়ী উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সোনাইমুড়ী বাজারের গুরুত্বপূর্ণ খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ট্রেডার্সের মাধ্যমে ৪ লাখ ৩২ হাজার টাকা চুক্তি মুল্যে উক্ত কাজ সম্পন্ন করা হবে।
শনিবার সকালে সোনাইমুড়ী পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম, উপ সহকারী প্রকৌশলী পীযুষ কান্তি সাহা, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, ঠিকাদার তাজুল ইসলাম চৌধুরী, পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল মোল্লা, বাজারের ব্যাবসায়ী সফিকুর রহমান, সহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন বখতিয়ার সহ বাজারের ব্যাবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজলা ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা বলেন, খালটি পরিস্কার হলে আটকে থাকা বন্যার পানি নেমে যাবে, পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এ এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে।
তিনি আরও বলেন খাল পরিস্কার কার্যক্রম শেষ হলে পৌরসভা প্রশাসন থেকে বাজারের ব্যাবসায়ীদের খালে ময়লা না ফেলতে নোটিশ দেয়া হবে, এটি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। খাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :