প্রকাশিত: 2 January, 2025
সর্বশেষ আপডেট : 2 January, 2025

সুবর্ণচরে রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় নতুন বই উৎসব পালিত

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জেলার সুবর্ণচর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার মাদ্রাসা পর্যায়ে চরজুবিলী রব্বানিয়া মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীদের খুব উচ্ছ্বাস প্রকাশ করে দেখা গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির অতিথি হিসেবে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান ও উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন ও সহকারি অধ্যাপক মাওলানা দাউদ হোসাইনসহ মাদ্রাসার অন্য শিক্ষকরা।

বই বিতরণ অনুষ্ঠানে রব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান বলেন, গত বছরগুলোর তুলনায় এই বছরের বইগুলোর কাগজের মান অনেক ভালো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, নতুন বছরে ছাত্র-ছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুব ভালো লাগছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমরা আজকে সুবর্ণচরের মাদ্রাসাগুলোতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির তিনটি করে বই দিতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমে দুই-একদিনের মধ্য মাধ্যমিক স্কুলগুলোতেও নতুন বই পৌঁছে দেয়া হবে।

আরও পড়ুন