প্রকাশিত: 22 January, 2025
সর্বশেষ আপডেট : 22 January, 2025

সুবর্ণচরে কৃষক দলের ‘কৃষক সমাবেশ’

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে সুবর্ণচরের চরআমান উল্যাহ ইউনিয়নের, চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে চরআমান উল্যাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর মাওলার সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিএস আব্দুজ্জাহের হারুন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতারা।

এ সময় সমাবেশকে ঘিরে চরআমান উল্যাহ ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দের মিছিলে-সমাবেশ মুখরিত হয়ে উঠে।

দীর্ঘ ১৭ বছর পর এমন কৃষক সমাবেশ হওয়ায় উপস্থিত সবার মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

আরও পড়ুন