
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ; কোম্পানীগঞ্জ উপজেলার ১৬ বছরের কিশোর অন্তর ঘোষ। আর কোনোদিন পরীক্ষার হলে বসবে না। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে কিন্তু দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফিরছিল অন্তর। দাগনভূঁইয়ার বেকের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স’মিলের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তরসহ তার তিন বন্ধু। অন্তরের খালা পিয়াঙ্কা ঘোষ বলেন,
“আমাদের অন্তর খুব ভালো ছেলে ছিল। এবছর এসএসসি পরীক্ষা দিত। ওর মা তো বাকপ্রতিবন্ধী, এখন কী হবে আমাদের!” প্রত্যক্ষদর্শীরা জানায়, “আমরা রাতে বিকট শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি, তিনজনই পড়ে আছে। তারা আর বেঁচে নেই!” রাস্তাতেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, অন্তর ছিল তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড়। পরিবারের বড় আশার আলো ছিল সে। কিন্তু ১৬ বছর বয়সেই মোটরসাইকেল দূর্ঘটনায় নিভে গেল সেই আলো। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো এলাকা।
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।“তরুণদের আরও সচেতন হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এদিকে পরিবারের দাবি, সড়কে নিরাপত্তা নিশ্চিত হোক, যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।”
আপনার মতামত লিখুন :