• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৫

বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানা অভিযান কাঁচামাল জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানা অভিযান কাঁচামাল জব্দ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায়। পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, বেগমগঞ্জে যৌথ উদ্যোগে বিসিক শিল্প নগরীর “তানিশা প্যাকেজিং” নামক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আলোকে মোবাইল

কোর্ট পরিচালনা করা হয়। কারখানায় অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন কার্যক্রম পরিচালনা করার অপরাধে ৩০,০০০ টাকা আর্থিক দন্ড প্রদান ও আদায় করা হয় এবং ১৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট অভিযানে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বেগমগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

এ সময়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এর উপপরিচালক মিহির লাল সরদার। সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো. মিলন হোসেন-সহ অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন ও বেগমগঞ্জ থানার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিরাপত্তা প্রদানে সহায়তা করেন।

আরও পড়ুন