• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৫

হাতিয়ায় ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এইচ এ এম ব্রীকস নামক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং চুল্লির আগুন নিভিয়ে চিমনিটি ভেঙে ফেলা হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর অধীনে অভিযান চালিয়ে এইচ এ এম ব্রীকসকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দ্বারা চুল্লির আগুন নিভিয়ে চিমনিটি ভেঙে ফেলা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন