• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ মার্চ, ২০২৫

সুবর্ণচরে পুকুরে মাছ ধরতে নেমে কিশোরের মৃত্যু

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে পুকুরে মাছ ধরতে নেমে মো. আরমান হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার ২২ মার্চ উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের পশ্চিম উরির চর গ্রামের ৮ ওয়ার্ডের ছৈয়ার ভিটা (পূর্ব নাম-একরাম বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান একই এলাকার মো. ইব্রাহীমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১ টার দিকে আরমান পুকুরে মাছ ধরতে নামে। পুকুরের পানিতে পুকুর পাড়ের কিনারে গাছের ফাঁক-ফোকরে সে হাত দিয়ে মাছ ধরতে চেষ্টা করে। এমন সময় তার হাতে কি যেন ডুকছে বলে সে অনুভুব করে। তবে সে ক্ষতিকর কিছু মনে না করে মাছ ধরা চালিয়ে যায়। এক পর্যায়ে তার হাতে ব্যথা অনুভব হলে সে উপরে উঠে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে।

এরপর প্রাথমিকভাবে তাঁকে সাপে কামড় দিতে পারে ধারণা করে তাঁকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এদিকে প্রিয় সন্তানের এমন মৃত্যুতে কিশোর আরমানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন