• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৫

হারিছ চৌধুরী বাজারে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলাধীন হারিছ চৌধুরী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং চরজুবিলী ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
এই কর্মসূচি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক *নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায়* এবং স্থানীয় নেতৃত্বের বাস্তবায়নে সম্পন্ন হয়। অভিযানে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়, যা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অভিযানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আরিফ ও মোঃ বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শহিদ সারওয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নাহিদুল ইসলাম নাহিদ, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাকিব, এবং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের মোঃ ফারুক হোসেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, “রাজনীতি শুধু স্লোগান বা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।” তারা জানান, ভবিষ্যতেও পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী এই অভিযানের শেষে বাজার ও আশপাশের এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ ও সরাসরি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন