
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে বিপর্যস্ত ১১টি জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ ক্রমান্বয়ে বাড়ছে। নোয়াখালী, ফেনী লক্ষ্মীপুর, কুমিল্লা এই চার জেলার বানভাসি মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছে। এসব জেলার পানি নামছে ধীর গতিতে। চাটখিল উপজেলাধীন চাটখিল পৌরশহরের ৩নং ওয়ার্ড সুন্দরপুর, ৪নং ওয়ার্ড আবুতোরাব ভীমপুর, ও পৌরসভার ৭ নং ওয়ার্ড দশানি টবগা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বদরুদ্দোজা। দেশের বিপর্যয় ক্লান্তি লগ্নে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায় চাটখিল পৌরসভা ৭নং ওয়ার্ড মরহুম গুলজার আহমদ মাস্টারের সেজো ছেলে মোহাম্মদ বদরুদ্দোজা। বর্তমানে তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ডে বসবাস করছেন।তিনি বলেন সম্প্রতি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। নোয়াখালী জেলা চাটখিল নিজ এলাকার মানুষের জন্য সবসময় কাজ করাবো, এবং আরো বলেন বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে আপনারা সবাই সবার সাধ্যমতো এগিয়ে আসুন বন্যা কবলিত মানুষের পাশে।
আপনার মতামত লিখুন :