প্রকাশিত: 23 December, 2023
সর্বশেষ আপডেট : 23 December, 2023

সুবর্ণচরে অটোরিকশা চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় মেহেনাজ (৮) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেহেনাজ (৮) সুবর্ণচর উপজেলার কাটাবুনিয়া গ্রামের মাহফুজের মেয়ে। সে উত্তর চর জুবলী সরকারী প্রাথমিক বিদ্যালযের তৃতীয় শ্রেণির ছাত্রী ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন কলোনি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান, ঘটনার সময় যাত্রীবাহী একটি অটোরিকশা ঘটনাস্থলে নিচু সংযোগ সড়ক থেকে উচু সড়কে উঠতে গেলে উঠতে না পেরে অটোরিকশাটি পিছনে সরে গিয়ে উল্টে গেলে অটোতে থাকা মেহেনাজ গুরুতরভাবে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ খোঁজ খবর নিয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন