প্রকাশিত: 28 March, 2024
সর্বশেষ আপডেট : 28 March, 2024

আগ্নেয়াস্ত্রসহ সুবর্ণচরের ভূমিদস্যু জসিম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরের কুখ্যাত ভূমিদস্যু মো. জসিম রায়হান ওরফে রানা মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি লোহার তৈরি ধারালো লম্বা দা জব্দ করা হয়।

সোমবার (২৫ মার্চ) ভোর রাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জসিম রায়হান ওরফে রানা মেম্বার উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূমিদস্যু জসিম দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (২৫ মার্চ) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে চর জব্বর থানা পুলিশ। এসময় তার শয়ন কক্ষ থেকে একটি দেশিয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি লোহার তৈরি ধারালো লম্বা দা জব্দ করা হয়।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে জসিম উদ্দিন আত্মগোপনে থাকতো। অবশেষে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মঙ্গল দুপুরে তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন