
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : আর্তমানবতার সেবায় মরম নজির আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠার কেবি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদের উদ্যোগে বন্যাকবলিত তিন শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের এসব ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, মরম নজির আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠার কেবি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ।
ইউনিয়নে বন্যাকবলিত এলাকা বজরা গ্রাম মৌটুবি সিলমুদ রাজারামপুর সহ বিভিন্ন এলাকায় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন আল নজির ফাউন্ডেশন দীর্ঘ কাল যাবত অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় এই ফাউন্ডেশন মানবতার কল্যেণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সেবাদান কর্মসুচি।
নজির ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কর্মসুচি ছাড়া ও ইতিপূর্বে এলাকায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান, চিকিৎসা সেবা, অসহায়দের বিয়ের ব্যাবস্থা, বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা, ঈদ সামগ্রী, রমজান মাসে রোজারদের ইফতারী সহ নানা কর্মসুচি পালন করে আসছে। আগামীতে ও এই সহযোিতার দরজা খুলা থাকবে বলে তিনি জানান। তবে তিনি এই সহোযোগিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এ সময় উপস্থি ছিলেন স্থানীয় বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন ও সাকিল, মোকছেদ ফিরোজ ও এলাকারস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ।
আপনার মতামত লিখুন :