প্রকাশিত: 19 September, 2024
সর্বশেষ আপডেট : 19 September, 2024

পাখির গান – আবু হাসান

 

পাখিরা আসে সকাল বেলা,
ডাকে মিষ্টি গান,
আকাশ জুড়ে ওড়ে ওরা,
হাসির মত প্রাণ।

রোদ্দুরেতে উড়তে গিয়ে
নাচে ডানা মেলে,
হাওয়ার সাথে দোল খেয়ে যায়,
আনন্দে মন ভরে।

ফুলের ডালে বসে ওরা
খুঁজে নেয় যে বন্ধু,
সবুজ পাতায় গল্প করে,
মিষ্টি মধুর কাণ্ড!

আমরাও হবো পাখির মত
গাইবো মনের গান,
হাসি দিয়ে, খুশি নিয়ে
রাঙিয়ে দেবো প্রাণ।

আরও পড়ুন