
শিক্ষিকা খোদেজা আক্তার জানান,গত ৮অক্টোবর বিকেল ৪.৩০ মিনিটের সময় উদ্দেশ্য প্রণোদিত অভিযুক্ত আব্দুল মন্নান আমাকে চুলের মুঠি ধরে কিল ঘুসি এবং পা দিয়ে লাথি মারে,যার সিসিটিভি ফুটেজ স্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।আমি এর প্রতিকার চেয়ে চর জব্বর থানায় একটি মামলা করি এবং আমি আশা রাখি প্রশাসন দ্রুত তাকে গ্রেফতার করবে। আমি উপজেলা
সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির আহম্মেদ বলেন, ‘আইনগত পদক্ষেপ নিতে একটি তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিস ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। এবং স্কুল ম্যানেজিং কমিটির সুপারিশের ভিত্তিতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আল আমিন সরকার অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মন্নানের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :